ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী আমরা ত্রান চাইনা, আপনি আমাদের বাঁচান

ত্রান চাই না, বাঁধ চাই, প্রধান মন্ত্রী আপনি আমাদের বাচান। এমন দাবী নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছে পানিবন্দী দশায় থাকা ভুক্তভোগী পরিবারের সদস্যরা।  শনিবার দুপুর ১ টায় উপজেলার নীলগঞ্জ ইউপির কুমিরমাড়া পূর্বসোনাতলা গ্রামের মধ্যগ্রাম বেড়িবাঁধের উপর ঘন্টাব্যপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার কয়েক শত নারী, পুরুষ ও শিশুরা অংশগ্রহন করে। এসময় বকত্ব্য রাখেন, মাওলানা মো. আবুল কালাম, মাছ চাষি নাজমুল হাসান, মাওলানা ছিদ্দিকুর রহমান, এ্যাভোকেট আবুল হোসেন। 


নারীদের মধ্যে বক্তব্য রাখেন, গৃহবুধু মরিয়ম বেগম, জেলে বধু শাহানারা বেগম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন প্রতিবছর বন্যা অথবা জলোচ্ছাসে আমাদের গ্রাম প্লাবিত হয়। এসময় তলিয়ে যায় মাছের ঘের, পুকুর এবং ঘরবাড়ি। তাই ত্রান নয় বাঁধ নির্মান এখন সময়ের দাবী। মানববন্ধনে অংশগ্রহনকারীরা এক যোগে

প্রধান মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑